× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

তেঁতুলিয়ায় বৃত্তিমূলক শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ১৭ জুলাই, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প ও এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে স্কিলস ডেভেলপমেন্ট থ্রু স্টাইপেন্ড প্রোগ্রাম` এর আওতায় উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও উপকরণ বিতরন অনুষ্ঠিত হয়।

উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক শ্যামা প্রসাদ বেপারীর সভাপতিত্বে সনদপত্র ও উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরী ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো.আলমগীর। বিশেষ অতিথি কারিগরী ও মাদরাসা শিক্ষা বিভাগের (কারিগরী) অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, যুগ্ম সচিব (উন্নয়ন) অজিত কুুমার ঘোষ, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল,প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক শ.ম সাইফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম আজম, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, মাধ্যমিক শিক্ষা অফিসার পারভীন আক্তার বানু, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলুু, জাসদ সভাপতি জাহিদুল ইসলাম, অধ্যক্ষ ইমদাদুল হকসহ সর্বস্তরের জনগন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এবং শুধু বৃত্তি নয়”, “বৃত্তিমূলক প্রশিক্ষণ চাই” এই দু’টি শ্লোগানকে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলায় উপবৃত্তি প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র, সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..