× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

বিএনপি নেতা বুলু-ফারুকের জামিন

admin
হালনাগাদ: সোমবার, ১৭ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে দুই মামলায় এবং চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারেরসমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুজনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন এবং সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে রাজধানীর মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ী থানার মামলায় আজ বুলু ও ফারুক জামিন পান।এ পর্যন্ত বুলু ১৯টি মামলায় জামিন পেয়েছেন। তাঁর বিরুদ্ধে নাশকতার মোট ৫৪টি মামলা করা হয়। গত ১৮ মে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।অপরদিকে, ফারুক নাশকতার ছয়টি মামলায় কারাগারে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..