× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

তিতাস গ্যাসকে তথ্যসেবা দিবে বাংলালিংক

admin
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলালিংক ও তিতাস গ্যাস টিঅ্যান্ডটি কোম্পানি লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। সম্প্রতি গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ চুক্তির ফলে বাংলালিংক আগামী পাঁচ বছর তিতাস গ্যাস লিমিটেডকে ভয়েস কল, থ্রিজি সার্ভিস ও এসএমএস সেবা দেবে।

চুক্তিপত্রে সই করেন বাংলালিংকের হেড অব বিটুবি বিজনেস নাসার ইউসুফ ও তিতাস গ্যাস টিঅ্যান্ডটি কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মুশতাক আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের এমডি ও সিইও এরিক অস, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মীর মশিউর রহমানসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে বাংলালিংক। বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর এটি। তিন কোটি ২০ লাখের বেশি বাংলালিংকের গ্রাহক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..