× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ

একই গ্রামে একই দিনে দুটি শিশু ধর্ষণের শিকার

admin
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০১৬

মাদারীপুর প্রতিনিধিঃ জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের একটি গ্রামে চার ঘণ্টার ব্যবধানে শিশু দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণ করার অভিযোগে দুই যুবককে আটক করেছে শিবচর থানার পুলিশ।

ধর্ষণের শিকার দুই শিশুকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে গতকাল মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

শিবচর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দত্তপাড়া ইউনিয়নের শান্ত (১৮) প্রতিবেশী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ফুসলিয়ে নিজেদের ঘরে এনে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শান্ত পালিয়ে যায়। তাৎক্ষণিক শিশুটি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অপরদিকে একই দিন বিকেলে একই গ্রামের ইব্রাহিম মুন্সী (১৯) প্রতিবেশী দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৭) পাশের একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে তাকেও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশু দুটি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় সোমবার বিকেলেই দত্তপাড়া পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা শাজাহান মিয়া ধর্ষণ করার অভিযোগে শান্তকে আটক করে। মঙ্গলবার সকালে অপর ব্যক্তি ইব্রাহিমকে আটক করে। ধর্ষণের শিকার শিশু দুটির বাবা আজ দুপুরে শিবচর থানায় মামলা করেন।

এদিকে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে এলাকায়। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে এলাকাবাসী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, পুলিশ দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে শিবচর থানায় পৃথক দুটি ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..