× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

আফগানিস্তান অধিকার করতে তালেবানদের সঙ্গে বাংলাদেশি

Dutta
হালনাগাদ: শনিবার, ১৪ আগস্ট, ২০২১

আফগানিস্তান অধিকার করে নিতে তালেবানদের সঙ্গে বেশ কয়েকজন বাংলাদেশি আফগানিস্তানের পথে রওনা হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

শনিবার (১৪ আগস্ট) ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে ১৫ আগস্টের নিরাপত্তা বিষয়ক ব্রিফিংয়ে এ সব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, সাইবার ওয়ার্ল্ডে জঙ্গিরা এখন বেশ সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন মিডিয়া ব্যবহার করে রিক্রুট করছে, মানুষকে উদ্বুদ্ধ করছে। সম্প্রতি আমরা খবর পেয়েছি, আফগানিস্তানের যুদ্ধে তালেবানদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এরপর বেশ কয়েকজন বাংলাদেশি আফগানিস্তানের পথে হিজরত করেছেন।

আফগানযাত্রায় বেশ কয়েকজনকে ভারত সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলেও জানিয়েছেন তিনি। ডিএমপি কমিশনার আরও বলেন, কয়েকজন এখন হেঁটে আফগানিস্তানের পথে রয়েছেন। আমরা এ ব্যাপারে তৎপর রয়েছি।

পশ্চিম আফগানিস্তানের প্রধান ও দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নিয়েছে তালেবানরা। সম্প্রতি খবর পাওয়া গেছে, যে এলাকাগুলো তালেবানদের দখলে এসেছে নতুন করে, সেখানে বিরোধী সব শক্তিকেই হত্যা করার পথে হাঁটছে তারা। হত্যা করা হচ্ছে যুদ্ধবন্দিদের, রক্ষা পাচ্ছেন না সাধারণ নাগরিকরাও। পাশাপাশি শহরের বিভিন্ন পরিবারের অবিবাহিত নারীদের খোঁজ করে তালিকা তৈরি করছে তালেবানরা। প্রথমে পরিবারগুলোকে বলা হচ্ছে অবিবাহিত নারীদের তাদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। পরিবার রাজি না হলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ওই নারীদের। ভয়ে বাড়ির গোপন স্থানে লুকিয়ে থাকছেন তরুণীরা। বাড়ির বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না তারা।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার সাথে সাথেই আবার সামরিক উত্থান ঘটেছে তালেবানের। ইতোমধ্যেই তারা দেশটির বড় একটি অংশ দখলে নিয়েছে। ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টিই এখন তালেবানের নিয়ন্ত্রণে।

তালেবানের প্রতিষ্ঠাতা ও প্রথম নেতা মোল্লা মোহাম্মদ ওমর। ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর তালেবান উৎখাতে যুক্তরাষ্ট্র ও স্থানীয় বাহিনীর অভিযান শুরু হলে গা ঢাকা দেন তিনি। ২০১৩ সালে মারা যান মোল্লা ওমর। তার অবস্থান এতটাই গোপনীয় ছিল যে, দু’বছর পর তার ছেলে এই খবর নিশ্চিত করার আগে বাইরের দুনিয়ার কেউ জানতই না মারা গেছেন তালেবানের প্রধান।


এ ক্যটাগরির আরো খবর..