× Banner
সর্বশেষ
সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

তদবিরের কারণে বড় ধরনের ঠেকায় আছি

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ  অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেছেন, তদবিরের কারণে বড় ধরনের  ঠেকায় আছি। আমার কাছে যত মানুষ আসেন তার ৯০ ভাগই তদবিরের কারণে আসেন। সেই তদবিরের ৮৯ ভাগ আবার অবৈধ (আন ফেয়ার) তদবির।

সোমবার সচিবালয়ে বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক কর্ম সম্পাদন সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই সমঝোতা স্মারক সই হয়।

আবদুল মান্নান বলেন,  দেখা  গেছে  কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা  চেয়ারম্যানের  ফোন নম্বর আমার কাছে  নেই। তদবিরকারীরাই  সেই নম্বর নিয়ে আসেন। তাঁরা আর কিছু না জানুক, ডিও শব্দটি জানেন। তাঁরা এসে বলেন, দুই টন গমের জন্য একটি ডিও লেটার দেন। তাঁরা আমার প্যাড নিয়ে গিয়ে কম্পিউটারে লিখে আনেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম। এই অনুষ্ঠানে সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরের জন্য চুক্তি সই হয়।


এ ক্যটাগরির আরো খবর..