× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

৪১ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ৪১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিলো সরকার। আজ সোমবার এ ব্যাপারে গেজেট প্রকাশ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এই গেজেট প্রকাশ করেছে।এ বছর জুলাই থেকেই তারা মুক্তিযোদ্ধা হিসাবে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। ৪১ জনের নামসহ নতুন এই মুক্তিযোদ্ধাদের নামের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া রয়েছে।

বীরাঙ্গনা এসব মুক্তিযোদ্ধাদের মধ্যে সিরাজগঞ্জের ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, ঠাকুরগাঁওয়ের ছয়জন, ময়মনসিংহ ও কুষ্টিয়া জেলায় চারজন করে রয়েছেন। এছাড়া হবিগঞ্জ, রংপুর ও সিলেট জেলায় একজন করে রয়েছেন। এরা হলেন- সিরাজগঞ্জের সদর উপজেলার আয়মনা, কাজীপাড়ার আছিয়া বেগম, সদরের মোছা. সূর্য বেগম, মোছা. কমলা বেওয়া, মোছা. জয়গান, মোছা. ছুরাইয়া খাতুন, মোছা. মাহেলা বেগম, মোছা. হামিদা বেওয়া, মোছা. হাসনা বেগম, কামারখন্দের শ্রীমতি রাজুবালা দে, সদরের মোছা রহিমা বেওয়া, মোছা. ছামেনা খাতুন ও মোছা. শামসুন্নাহার বেওয়া। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রাবিয়া বেগম, শিবগঞ্জের মালেকা বেগম, গোমস্তাপুরের হাছিনা বেগম, জলো বেগম, ছফেদা বেগম, আয়েশা বেগম, রেনু বেগম, হাজেরা বেগম, আরবী বেগম, রাহেলা বেগম। চাঁপাইনবাবগঞ্জ সদরের লিলি বেগম। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের সুমি বাসুগী, মালেকা, মনি কিসকু, নিহারানী দাস, নূরহাজান বেগম, হাফেজা বেগম। ময়মনসিংহের ফুলপুরের ময়মনা খাতুন, হালিমা খাতুন। হালুয়াঘাটের জাহেরা খাতুন ও ফাতেমা খাতুন। হবিগঞ্জ জেলার মাধবপুরের মাজেদা বেগম ওরফে মাজেদা খাতুন। সিলেট জেলার জকিগঞ্জের এশনু বেগম। কুষ্টিয়ার কুমারখালীর মোছা. এলেজান নেছা, মোছা. মোমেনা খাতুন, মোছা. গোলজান নেসা, মজিরন নেছা। রংপুর সদরের মনছুরা বেগম।


এ ক্যটাগরির আরো খবর..