তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন হচ্ছে। এ সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। গণতন্ত্রকে সুসংহত ও শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা আছে। তবে কখনো কখনো ভুল তথ্য অস্থিরতা তৈরি করতে পারে। এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশের গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করে। সে বিষয়টি মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। এ ছাড়া র‌্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে।

নিউমার্কেট এলাকায় ছাত্র ও ব্যবসায়ীদের সংঘর্ষ আহত সাংবাদিকদের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, যারা আক্রমণ করেছে তাদের বিচার হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।