ঢাকার পানি সংকট নিরসনে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকার সহায়তা

ঢাকার পানি সংকট নিরসনে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকার সহায়তা

রাজধানী ঢাকার দ্রুত বর্ধনশীল বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)-এ দেশটি সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়ন করবে। এর ফলে ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা করছে সরকার।

আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলার (Christian Brix Moller)-এর এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান জানান, ঢাকা শহরের ক্রমবৃদ্ধি পাওয়া বিশুদ্ধ পানির সংকট দূর করতে এবং বর্জ্য থেকে শক্তি তৈরিতে ডেনমার্ক একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।

বৈঠক শেষে ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের ৩য় ধাপে ডেনমার্কের এ অর্থায়ন সরকারের জন্য বড় এক অর্জন। এতে রাষ্ট্রীয় কোষাগারের ওপর হঠাৎ কোনো বড় আর্থিক চাপ সৃষ্টি না করেই ঢাকাবাসীর সুপেয় পানির সংকট দূর করা সম্ভব হবে।”

বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন উদ্যোগে ডেনমার্কের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।