× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বারের আওয়ামীলীগের সভাপতি শাহ আলম ও সম্পাদক রচি

admin
হালনাগাদ: শনিবার, ৯ মার্চ, ২০১৯

ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগের গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান রচি জয়লাভ করেছেন।

এ নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল ১৮ পদে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এ ছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সহসভাপতি পদসহ নয়টি পদে জয় পেয়েছে।

আজ শনিবার ভোরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে গাজী শাহ আলম পাঁচ হাজার ৩১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. ইকবাল হোসেন পেয়েছেন চার হাজার ৬৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের মো. আসাদুজ্জামান খান রচি চার হাজার ৭১৬ ভোট পেয়ে জয় পান। তাঁর প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. হোসেন আলী খান হাসান চার হাজার ৬৮২ ভোট পান।

এ ছাড়া সাদা প্যানেলে সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, ট্রেজারার আব্দুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহসাধারণ সম্পাদক মোহাম্মাদ জাহাঙ্গীর আলম মোল্লা, সহসাধারণ সম্পাদক মোহাম্মাদ ওমর ফারুক আসিফ, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম কাদির, ক্রীড়া সম্পাদক মো. উজ্জ্বল মিয়া ও সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন খন্দকার টগর।

নীল প্যানেল থেকে সম্পাদক পদে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম দেওয়ান, গ্রন্থাগার সম্পাদক পদে মো. জিয়াউল হক জিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোরশেদা খাতুন শিল্পী জয়ী হন।

এ ছাড়া সদস্য পদে সাদা প্যানেল থেকে  আয়েশা বিনতে আলী, হায়াত আল মাহমুদ জিকু, কাওছার হাসান, মো. ইব্রাহিম হোসেন, তানভীর আহমেদ সজিব, তুষার ঘোষ, মো. মাসুম মিয়া, মো. জুয়েল শিকদার ও সোহরাব হোসেন নির্বাচিত হয়েছেন।

বিএনপি–জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সদস্য পদে শাহীন সুলতানা খুকি, কাজী রওশন দিল আফরোজ, মোছা. ফারহানা আক্তার লুবনা, মেহেদী হাসান, ইব্রাহিম খলিল ও ইকবাল মাহমুদ সরকার  নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ও ৭ মার্চ ভোটগ্রহণ হয়। গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে ভোট গণনা শুরু হয় এবং গভীর রাতে তা শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..