× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

ঢাকা দক্ষিণ সিটির কানুনগো মোহাম্মদ আলী গ্রেপ্তার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কানুনগো মোহাম্মদ আলীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

পিআরও জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে কয়েকশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত কয়েক মাসের বিশেষ অভিযানে কমিশন দুর্নীতির অভিযোগে বিভিন্ন মামলায় ১০০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই সরকারি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..