× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১ আগস্ট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় উসকানির অভিযোগের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ আগস্ট নতুন করে দিন নির্ধারণ করেছেন আদালত।

এ নিয়ে এ মামলায় ১৯টি তারিখে তদন্ত প্রতিবেদনের জন্য সময় পেছানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে এ মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ দিন ধার্য করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়াকে আসামি করে এ মামলার আবেদন করেন।

নথি থেকে আরো জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করেন।

বক্তৃতার একপর্যায়ে খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।’

খালেদা জিয়া আরো বলেন, ‘আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এই জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।’


এ ক্যটাগরির আরো খবর..