× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

ডেভিড বেকহাম জিতলেন ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’এর খেতাব

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’এর খেতাব জিতে নিয়েছেন ডেভিড বেকহাম। এটি আমেরিকার পিপলস ম্যাগাজিন নামে একটি পত্রিকার ভিত্তিতে জানা গেছে। বিশ্বের তাবড় তাবড় সেলিব্রিটিদের হারিয়ে বিষয়টি মঙ্গলবার রাতে লন্ডনের একটি শো’তে জানানো হয় এই খবর।

এই প্রতিযোগিতায় ইদ্রিস এলবা, ক্রিস প্র্যাট, ম্যাট ডেমনের মতো তারকাদের হারিয়ে এই খেতাবটি জেতেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড়। ইংল্যান্ডের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা বেকহাম প্রথম ইংরেজ যিনি চারটি দেশের ফুটবল লিগ জিতেছেন। চার ছেলের বাবা বেকহাম স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে বর্তমানে বেশ সুখেই ঘর করছেন।

পুরষ্কার জেতার কথায় তিনি জানান, ‘আমি কখনোই নিজেকে ‘সেক্সি’ মনে করি না। তবে এটা অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।’

এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘আমি আমার বাবা-মাকে ধন্যবাদ আমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য। এছাড়া আমার হেয়ারড্রেসার, স্টাইলিস্টকে ও আমি ধন্যবাদ জানাতে চাই।’


এ ক্যটাগরির আরো খবর..