ডুমাইন ওয়েল ফেয়ার সোসাইটির পক্ষ থেকে জাতির পিতার ১০২তম জন্মদিন পালিত

ডুমাইন ওয়েল ফেয়ার সোসাইটির পক্ষ থেকে জাতির পিতার ১০২তম জন্মদিন পালিত

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ডুমাইন বাজার বিজয় চেতনা প্রাঙ্গনে ১৭ -মার্চ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে কেক কেটে জন্মদিন পালন করেন।

পরে ডুমাইনা রামলাল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এর বিজয় চেতনা প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজসেবক শাহ আজাদ মাহবুব (বিপ্লব) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুম পারভেজ এবং সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র বিশ^াস এর সঞ্চালনায় বঙ্গবন্ধু’র জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সফিকুল হক লিয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মধুখালী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভ‚ইয়া। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাব হোসেন মোল্লা, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ রওশন উল ইসলাম গরীব, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, ডুমাইন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ইউ.পি সদস্য শাহ কামারুজ্জামান কামাল, প্রতিষ্ঠানের প্রচার সম্পাদক মোঃ সজীব মোল্যা প্রমুখ।

এ ছাড়া আরো বক্তব্য দেন ডুমাইন ইউনিয়নের সমাজসেবক মোঃ আতাউর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র বিশাস। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আবুল কালাম সহ শিশু-কিশোর সহ বিভিন্ন প্রতিষ্টানের গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা আগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর ছাত্র-ছাত্রীদের কবিতা, চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

পরিশেষে অনুষ্ঠান শেষে সভাপতির ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গঠন মূলক বক্তব্য শেষে পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।