আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’ বাংলাদেশের উপকূল অতিক্রম হতে পারে

আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’ বাংলাদেশের উপকূল অতিক্রম হতে পারে

ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী সপ্তাহে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ, নিুচাপ, গভীর নিুচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আসানি’। নামটি রেখেছে শ্রীলংকা ।

২২ মার্চ মধ্যরাত থেকে ২৩ মার্চ দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার এবং মিয়ানমারের উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়াবিদরা জানান, ২১ মার্চ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। এ সম্পর্কে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো প্রায় শতভাগ নিশ্চিত।

এ ঘূর্ণিঝড়টি হবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের ইতিহাসে মার্চে সৃষ্টি হওয়ার প্রথম ঘূর্ণিঝড়। ১৫ ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তর দিকে বিশেষ করে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আঘাত হানা প্রথম ঘূর্ণিঝড় হবে এটি।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।