ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত

ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত

ইসরায়েলে দুই ব্যক্তির দেহে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত করা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

ইসরায়েলে বেন গুরিয়ান বিমানবন্দরে পৌঁছানো দুই ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষা করা হলে তাদের দেহে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়। করোনা ভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রনের বিএ.১ ও বিএ.২ উপধরনের সমন্বয়ে নতুন ধরনটি গঠিত।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ধরনটি বিশ্বে এখনো অজানা। অন্যান্য ধরনের ক্ষেত্রে যে চিকিৎসা এই ধরনের ক্ষেত্রে চিকিৎসা একই রকম। নতুন এই ধরনের কারণে শরীরে যেসব লক্ষণ দেখা দেয় সেগুলো হলো—হালকা জ্বর, মাথাব্যথা এবং পেশীতে ব্যথা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।