ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উদ্‌যাপিত

ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উদ্‌যাপিত

ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর) :  ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চমবারের মতো আজ সারাদেশে
উদ্‌যাপিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১।

          দিবসটি উপলক্ষ্যে আজ সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ  আইসিটি বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এতে উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।

          পরে দিবসটি উপলক্ষ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেনজির আহমেদ ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। এছাড়াও আইসিটি প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা হতে শুরু হয়ে খামারবাড়ি পুনরায় দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়।

          এছাড়া দেশের সকল জেলা, উপজেলা ও বিদেশি মিশনসমূহ দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও  শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।