আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ১২৫ পিচ ইয়াবা ও ৩ বোতল দেশী মদসহ মাদক সেবনের উপকরণ উদ্ধার করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলীর নেতৃত্বে ১ ঘন্টা ৩০ মিনিট ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে আশ্রম পাড়ার মহল্লার মাদক ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান বাপ্পী (৩০) এর বাসা থেকে ১২৫ পিচ ইয়াবা ও ৩ বোতল দেশী মদ এবং মাদক সেবনের উপকরণ উদ্ধার করেছে ডিবি পুলিশ। আতিকুর রহমান আতিক ওরফে বাপ্পি আশ্রমপাড়া মহল্লার ফিরোজুল ইসলামের পুত্র।
ঠাকুরগাঁও সদর থানার মামলার প্রস্তুতি চলছে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


