বালিয়াডাঙ্গীতে ৮নং বড়বাড়ী ইউনিয়নে গ্রাম্য পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: বালিয়াডাঙ্গী ৮নং বড়বাড়ী ইউনিয়নে গ্রাম্য পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করেন।

আজ শনিবার উপজেলা পরিষদ চত্বরে ৮নং বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আকরাম আলীর নেতৃত্বে উন্নয়ন খাত থেকে এসাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, এছাড়া ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলাচেয়ারম্যান প্রবীর কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জুলফিকার আলী, চেয়ারম্যান আহসান হাবীব বুল বুল, দিলীপ কুমার চ্যাটার্জী, সমর কুমার চ্যাটার্জী, আকরাম আলী, আব্দুস সালাম, আকালু মোহাম্মদ সহ সকল চেয়ারম্যান সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।