× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের ছোট ভাই নিহত

admin
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় সাংবাদিক নবীন হাসানের ছোট ভাই সামিউল ইসলাম প্রবীণ (২৫) নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে সজীব ইসলাম নামে আরেকজন। রোববার রাত সাড়ে ৭টার দিকে ওই উপজেলার চন্দনহাট ঈদগাঁ নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামিউল ইসলাম প্রবীণ (২৫) শহরের মুন্সিরহাট এলাকার হাসান আলীর ছেলে ও আহত সজীব ইসলাম (২৪) শহরের হাজীপাড়া এলাকার প্রয়াত রিয়াজ উদ্দীন ছিলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাতে রাণীশংকৈলের নেকমরদ বাজার থেকে মোটর সাইকেলে করে ঠাকুরগাঁওয়ে আসছিলেন সামিউল ইসলাম প্রবীন ও সজীব ইসলাম। এসময় তাঁরা চন্দনহাট ঈদগাঁ নামক এলাকার পৌছলে পেছন দিক থেখে একটি দ্রুতগামী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সামিউল মারা যায় ও সজীব গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহত সজিবকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সাংবাদিক নবীব হাসানের ছোট ভাই সামিউল ইসলাম প্রবীনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সাকের উল্লাহ, সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, সাপ্তাহিক সংগ্রামী বাংলা পত্রিকার সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুর আলী, টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি তানভীর হাসান তানু, সহ সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিউল এহসান রিপন।

 


এ ক্যটাগরির আরো খবর..