× Banner
সর্বশেষ
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয় পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য

ঠাকুরগাঁওয়ে সৌরভ মেডিক্যাল স্টোরে মাদক দ্রব্যের অভিযান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

আব্দুল আওয়ালঃ ঠাকুরগাঁও প্রতিনিধি। জি,পেথিডিন জাতীয় ইনজেকশন বিক্রির অভিযোগে ঠাকুরগাঁওয়ের ফায়ার সার্ভিস এর সামনে সৌরভ মেডিক্যাল হল নামে একটি প্রতষ্ঠানের মালিককে আটক করায় সকল প্রকার ওষুধের দোকান বন্ধ রেখেছে বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট (বি.সি.ডি.এস) সমিতি জেলা শাখা।

বুধবার সকাল সাড়ে ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাগন ওই প্রতিষ্ঠান অভিযান চালিয়ে ৪টি জি.পেথিডিন নামে ইনজেকশন উদ্ধার করে। এসময় দোকানের মালিক তুলেন চন্দ্রকে আটক করে থানায় সোপর্দ করে।

এ ঘটনায় পর আটককৃত ব্যবসায়ীকে মুক্তি দাবি করলেও প্রশাসন তাকে ছেড়ে না দেয়ায় সন্ধ্যা ৬টা থেকে শহরের সকল প্রকাল ওষুধের দোকান বন্ধ রেখেছে বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট (বি.সি.ডি.এস) সমিতি জেলা শাখা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনেষ্টবল জিয়াউল হক বলেন, সদর থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ওই প্রতিষ্ঠান থেকে ৪টি জি.পেথিডিন উদ্ধার করা হয়। এসময় প্রশাসন প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানান,অবৈধভাবে নেশা জাতীয় ইনজেকশন বিক্রির অভিযোগে তাকে চালান দেয়া হয়েছে। আর বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট (বি.সি.ডি.এস) সমিতি জেলা শাখা সাধারন সম্পাদক আজিজুর রহমান জানান, তাকে ছেড়ে না দিলে সকল প্রকাল ওষুধ বিক্রি বন্ধ থাকবে। এ অবস্থায় ওষুধ না পেয়ে সদর হাসপাতলের ৫শাতাধিক রোগীসহ সাধারণ রোগীরা চরম ভোগান্তিতে পরেছে।

উল্লেখ্য শহরের জরুরী ঔষুধ প্রয়োজনের জন্য ৩ টি জায়গায় ৩টি দোকান খুলা রয়েছে। যেমন:আধুনিক সদর হাসপাতালের সামনে আজাদ মেডিকেল,কাদের ফার্মেসি, রোডে হেল্ট ওয়েজ নামে এই তিনটি দোকান।


এ ক্যটাগরির আরো খবর..