× Banner
সর্বশেষ
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি – বিমান মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট

পিআইডি

সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর সরকারি ক্রয়প্রক্রিয়া চালুর উদ্যোগ
সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর সরকারি ক্রয়প্রক্রিয়া চালুর উদ্যোগ

ঢাকা: সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর সরকারি ক্রয়প্রক্রিয়া চালুর উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একই সঙ্গে ব্যয় প্রাক্কলন আরও বাস্তবসম্মত করা, দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি এবং টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডকে অন্যান্য সরকারি সেবার কার্ডের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টিসিবির কার্যক্রম মূল্যায়ন সভায় এসব বিষয়ে দিকনির্দেশনা দেন বাণিজ্য সচিব আতাউর রহমান খান

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে টিসিবি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটির ক্রয়ব্যবস্থাকে আরও আধুনিক, তথ্যনির্ভর এবং প্রযুক্তিসমৃদ্ধ করা প্রয়োজন।

ব্যয় প্রাক্কলনে গুরুত্ব

বাণিজ্য সচিব বলেন, সরকারি ক্রয়ে প্রাক্কলিত ব্যয় এবং চূড়ান্ত চুক্তিমূল্যের ব্যবধান যত কম হবে, ততই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দক্ষতা ও বাস্তবসম্মত মূল্য নির্ধারণের সক্ষমতা প্রতিফলিত হবে। এজন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজার, প্রতিবেশী দেশের মূল্যপ্রবণতা এবং অতীতের বাজার তথ্য বিশ্লেষণ করে আরও নির্ভুল কস্ট এস্টিমেট তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারি ক্রয়ে অধিক সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে প্রতিযোগিতা বাড়বে, একচেটিয়া প্রবণতা কমবে এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।

এআইভিত্তিক বাজার বিশ্লেষণে কমিটি

আতাউর রহমান খান জানান, সরকারি ক্রয়প্রক্রিয়া ও বাজার ব্যবস্থাপনায় এআইভিত্তিক বিশ্লেষণ সংযোজনের লক্ষ্যে একটি কনসেপ্ট নোট প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, টিসিবি, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

স্মার্ট ফ্যামিলি কার্ডে নতুন সুবিধা

অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ জানান, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডকে অন্যান্য সরকারি সেবার কার্ডের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভোক্তাদের জন্য টিসিবির পণ্যের বাস্কেটে আরও প্রয়োজনীয় নিত্যপণ্য যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

তিন বিভাগে মডেল স্টোর, আসছে পিওএস ব্যবস্থা

বাণিজ্য সচিব জানান, পর্যায়ক্রমে ঢাকা, রাজশাহী ও বরিশালে টিসিবির মডেল স্টোর স্থাপন করা হবে। এছাড়া পয়েন্ট অব সেল (পিওএস) ব্যবস্থা চালুর লক্ষ্যে ইতোমধ্যে ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়েছে।

পিওএস ব্যবস্থা চালু হলে স্মার্ট কার্ড স্ক্যানের মাধ্যমে দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে মূল্য পরিশোধ করা সম্ভব হবে, যা সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অতিরিক্ত পণ্য কেনা বাধ্যতামূলক নয়

সভায় টিসিবির ভর্তুকিপ্রাপ্ত পণ্যের সঙ্গে সাবান ও ডিটারজেন্ট বিক্রির বিষয়েও আলোচনা হয়। এ সময় জানানো হয়, এসব অতিরিক্ত পণ্য ক্রয় সম্পূর্ণ ঐচ্ছিক এবং কোনো ভোক্তাকে তা কিনতে বাধ্য করা হবে না।

অনুষ্ঠানে টিসিবির ডিজিটাল রূপান্তর, সরকারি ক্রয়ব্যবস্থার আধুনিকায়ন, বাজার ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কর্মকর্তারা বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..