× Banner
সর্বশেষ
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তি‌নি‌ধিঃঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে মিন্টু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।
শুক্রবার দুপুরে ওই ইউনিয়নের কালেশ্বরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিহত মিন্টু সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের সমির উদ্দীনের ছেলে।
আহতরা হলেন- নিহতের ভাই নুর ইসলাম (৬৫), মুহাই মিনুল হক (৩৭), লিয়াকত আলী (৬৫), নাঈম (২৩), নিহতের ভাবি জিন্না বেওয়া (৬০), খদেমা খাতুন (৫০) ও হাসিনা বেগম (৪০)।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কালেশ্বরগাঁও গ্রামের ৫০ কাঠা জমি ভোগদখল করে আসছিলেন মিন্টুর পরিবারের লোকজন। শুক্রবার দুপুর ২টার দিকে তারা ওই জমিতে হালচাষ দিচ্ছিলেন। এসময় একই এলাকার পবার উদ্দীন খান হালচাষে বাধা দিলে উভয়ের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পবার উদ্দীনের লোকজন মিন্টুসহ তার পরিবারের সদস্যদের মারপিট এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন। আহত সাত জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..