× Banner
সর্বশেষ
দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে উল্লেখ্যযোগ্য কর্মকান্ড নিয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন 

Dutta
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
thakurgaon

ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য কর্মকান্ড বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলীসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, সদর থানার মামলা নং-৩৯ এর প্রেক্ষিতে এনজিও’র অর্থ আত্মসাতকারী মো: সাইফুল ইসলাম (৫৬) কে গ্রেফতার করা হয়। সে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার উদয়পুর গ্রামের মো: সিরাজ উদ্দীনের ছেলে। সদর থানার মামলা নং-৭ এর প্রেক্ষিতে অপহরণকৃত ষষ্ঠ শ্রেণীর ছাত্রী খুর্শিদা জাহান জিওনা (১২) কে উদ্ধার করে নারী ও শিশু নির্যতন দমন আইনে পৌর শহরের হাজীপাড়া মহল্লার মো: আকবর আলীর মোতালেবের ছেলে মিরাজ ইসলাম সাজু (১৯) কে গ্রেফতার করা হয়। অপরদিকে সদর থানার মামলা নং-২ এর প্রেক্ষিতে নারী নির্যাতন দমন আইন ও পর্নগ্রাফী আইনে সদর উপজেলার কহরপাড়া গ্রামের মো: সাঈদ ওরফে আবু সাঈদের ছেলে শীর্ষ সন্ত্রাসী মো: আলম হোসেন ওরফে নিল আলম (৩০) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণের অভিযোগ থাকায় সে সিএস ভুক্ত পলাতক আসামী ছিলেন। উল্লেখিত গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।


এ ক্যটাগরির আরো খবর..