× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার সব মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৪ কাউন্সিলরের প্রার্থীতা বাতিল

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার সব মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছে উপজেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার শুকুর মাহামুদ মিঞা।

তারা বলেন- আ’লীগ মনোনীত প্রার্থী কসিরুল আলম, বিএনপির প্রার্থী বর্তমান মেয়র রাজিউর রহমান রাজু, জাতীয় পার্টি(এ) গোলাম হোসেন, জামায়াতের উপজেলা আমীর নজরুল ইসলাম ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর হোসেন। এ ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদের ১০ জনের মধ্যে একজনের মনোনয়ন বাতিল করেছে।

রোববার রাতে যাচাই শেষে এ ঘোষনা দেওয়া হয়। এর আগে শনিবার ৪১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নের মধ্যে ৩ জনের প্রার্থীতা বাতিল করে।
এদিকে ঠাকুরগাঁও পৌরসভার ৫৩ জন কাউন্সিলরের মধ্যে ১৩ জন ও সংরক্ষিত ১৬ জনের মধ্যে একজনের প্রার্থীতা বাতিল করে জেলা রিটার্নিং অফিসার আফম ফজলে রাব্বী।

কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বাতিল প্রার্থীরা হলেন- ২নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ওয়ালিউর রহমান, ৫নং ওয়ার্ডের জাহিদুল ইসলাম, আজিজুল হক চৌধুরী মো: সারোয়ার রশিদ উজ্জল, কামাল হোসেন, ৬নং ওয়ার্ডের ফররুখ আহম্মেদ, শেখ দবির উদ্দিন, ৮নং ওয়ার্ডের একে এম সফিউল এনাম পারভেজ, ৯নং ওয়ার্ডের বাদশা আলম, প্রদীপ শংকর, তরিকুল ইসলাম, ১০ নং ওয়ার্ডের আব্দুর রহিম। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালাকে বাতিল করা হয়েছে। এর আগে শনিবার যাচাই বাছাইয়ে ৬জন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।
রানীশংকৈল পৌরসভার ৩২ জন কাউন্সিলরের মধ্যে ৩১ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করে।

একজন প্রার্থীর মনোনয়ের বৈধতা নিয়ে সোমবার সিদ্ধান্ত দেবে উপজেলা রিটার্নিং অফিসার ও ইউএনও খন্দকার নাহিদ হাসান। এর আগে শনিবার এ পৌর সভায় ৬জন মেয়র ও ১১ জন সংরক্ষিত কাউন্সিলরের মনোনয়নপত্র বৈধ ঘোষনা দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..