× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পিআইডি

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে বিভ্রান্তি দূরীকরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
বিদেশে যেতে লাগবে না মন্ত্রণালয়ের অনুমোদন

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার গত ১৬ জুনের বক্তব্য কিছু পত্রিকায় বিচ্ছিন্নভাবে প্রকাশিত হয়েছে। ফলে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

উক্ত বিভ্রান্তি দূরীকরণে জানানো যাচ্ছে যে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোন সরকারি সিদ্ধান্ত হয়নি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিবাদলিপিতে আরো জানানো হয়, গত ১৬ জুন আইন উপদেষ্টা সচিবালয়ে তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, সময়মতো রাজনৈতিক দল, ছাত্রনেতৃত্ব ও বিশেষজ্ঞদের সাথে কথা বলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে কি করা যায় তা চিন্তা করা হবে।

এছাড়া, উপদেষ্টা তাঁর বিভিন্ন সময়ের বক্তব্যেও বলেছেন, এধরনের কমিশন গঠনের কথা ভাবা যেতে পারে জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যার বিচার হওয়ার পর এবং গণ-অভ্যুত্থানে পতিত দলটির নেতাদের অনুশোচনা প্রকাশ সাপেক্ষে। তাঁর বক্তব্য ছিল, গণহত্যাকারীরা যে জাতি থেকে বিচ্ছিন্ন ও পরিত্যাজ্য এটি প্রতিষ্ঠার জন্যও এধরনের কমিশন গঠনের কথা ভাবা যায়।


এ ক্যটাগরির আরো খবর..