× Banner
সর্বশেষ
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী সরকার খাল খননের সাথে দখল ও দূষণ প্রতিরোধেও কাজ করছে – পানি সম্পদ মন্ত্রী আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ

ট্রাম্পের সিদ্ধান্ত বেআইনি, অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: রুহানি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ট্রাম্পের পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণার সিদ্ধান্ত বেআইনি, অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি লঙ্ঘনকারী বলে আখ্যা দিলেন  ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে  পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়ার পর এক টিভি ভাষণে  এমনটা বললেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই প্রতিশ্রুতি মেনে চলে নি, কিন্তু ইরান সব সময় প্রতিশ্রুতি মেনে চলেছে। খবর পার্সটুডে।

তিনি আরও বলেন, পরমাণু সমঝোতা স্বাক্ষর হবার পর থেকে কখনোই তাতে দেয়া প্রতিশ্রুতিগুলো যুক্তরাষ্ট্র মেনে চলে নি। কিন্তু ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেছে। যুক্তরাষ্ট্র যে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল বলে জানান রুহানি।

রুহানি বলেন, পরমাণু সমঝোতা থাকবে। ইরান অন্যদেরকে সঙ্গে নিয়ে শান্তির পথে পা বাড়াতে পারবে। কিন্তু ইরানের স্বার্থ নিশ্চিত না হলে নতুন সিদ্ধান্ত নেয়া হবে। তিনি ইউরোপীয় দেশগুলো, রাশিয়া ও চীনের সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানান রুহানি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমি পরমাণু শক্তি সংস্থাকে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরুর জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়ে রেখেছি। তবে আমরা আগামী কয়েক সপ্তাহ এ বিষয়ে আলোচনা ও পরামর্শ করব। এরপর যদি আমাদের স্বার্থ নিশ্চিত না হয় তাহলে আমরা সুস্পষ্ট পথ বেছে নেব। যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে তা বুঝতে পেরে ইরান গত কয়েক মাসে পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে বলে জানান ড.হাসান রুহানি।


এ ক্যটাগরির আরো খবর..