ভোলায় ট্রলির চাপায় এক যুবক নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনের মানিকারহাট এলাকায় ট্রলির চাপায় আলাউদ্দিন নামের এক যুবক নিহত হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকারহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ৯নং ওয়ার্ডের ইন্নী গ্রামের মৃত সৃজন আলীর ছেলে। সে মানিকারহাট মোশারেফের হোটেলে চাকুরী করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আলাউদ্দিন পায়ে হেটে তার বাসায় যাচ্ছিল। ভোলা থেকে বোরহানউদ্দিনে আসা একটি ট্রলি তাকে চাপা দেয়। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষনা করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু,এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা পরই ড্রাইভার পালিয়েছে। তবে ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।