রোজিনা ইসলামের মুক্তির দাবিতে যশোরে সাংবাদিকদের ক্ষোভ, স্মারকলিপি

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে যশোরে সাংবাদিকদের ক্ষোভ, স্মারকলিপি

যশোর প্রতিনিধি: প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে সাংবাদিকদের ৭টি সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশেন বাংলাদেশের দুই শতাধিক সদস্য অংশ নেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সাংবাদিকরা। এরপর সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।