নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দি নিউজের প্রতিনিধি উত্তম কুমার পালের পিতার ৪র্থ তম মৃত্যুবার্ষিকী আজ।
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও উপজেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল এর পিতা গুরু কুমার পাল জান্টুর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। ১১ ফ্রেব্রুয়ারী মঙ্গলবার তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর অঞ্জলী নিকেতন নিজ বাড়ীতে তাঁর আত্মার শান্তি কামনায় বিকালে বিশেষ প্রার্থনা ও গীতাপাঠের আয়োজন করা হয়েছে। মুত্যবার্ষিকীতে তাঁর আত্মার শান্তি কামনায় অপর পুত্র ব্যবসায়ী শিবু পাল,গঙ্গেশ পাল,গৌতম পাল,শ্যামল কুমার পালসহ পরিবারের পক্ষ থেকে সকলের নিকট আর্শীবাদ ও দোয়া কামনা করা হয়েছে।

