মেহেরপুরে জাতীয় নদী রক্ষা কমিশন এর কর্মশালা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে নদী সমীক্ষা প্রকল্প জাতীয় নদী রক্ষা কমিশনের সহযোগিতায় নদী দূষণ, দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ নদী রক্ষা নদীর তথ্য ভান্ডার তৈরি ও গবেষণা প্রকল্প (১ম পর্ব) এর জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্ম-সচিব ইকরামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, টিম লিডার ও চিফ কনসালটেন্ট এবিএম সিদ্দিকুর রহমান। মেহেরপুর জেলার ভৈরব নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার ভূমি মাইনউদ্দিন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান,মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।