সন্তানকে বাঁচাতে মায়ের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের আটোয়ারীতে নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে বিসয়া (৩৫) নামের এক মায়ের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ৩ বছরের শিশু নব দীপ খেলতে খেলতে পুকুরে পড়ে গেলে মা দেখতে পেয়ে সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই পুকুরে ডুবে যান। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে মা ও ছেলেকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু নব দীপকে আশংকামুক্ত এবং বিসয়াকে মৃত ঘোষনা করে। মৃত বিসয়া বলরামপুর ইউনিয়নের চুলচুলি বটতলী গ্রামের নরেশের স্ত্রী। বলরামপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।