× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

টেলিকম খাতের প্রতিষ্ঠানসমূহ ঘুরে দাঁড়াবে, আশাবাদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর

Biswajit Shil
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

টেলিকম খাতের ডাক বিভাগে, টেলিটক, বিটিসিএল ও টেসিস-সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে অনেকে মনে করে শেষ হয়ে গেছে। কেউ ভাবতে পারে না এসব প্রতিষ্ঠান লাভজনক হতে পারে। কিন্তু ডাক বিভাগ-সহ টেলিকম খাতের প্রতিষ্ঠানগুলো শিগগিরই ঘুরে দাঁড়াবে।

মন্ত্রী আজ বাংলাদেশ ডাক বিভাগ মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ‘সংযুক্তিতে উৎপাদন, দেশের হবে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদ্যাপন করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

মন্ত্রী বলেন, গত ২৬ মার্চ প্রধানমন্ত্রী ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এর উদ্বোধন করেন। অল্প কয়েক মাসের মধ্যে ‘নগদ’এর লেনদেনের পরিমাণ আজ ৮২ কোটি টাকায় দাঁড়িয়েছে। বাংলাদেশের কানেক্টিভিটি তৈরি করেছে বিটিসিএল। টেলিটক শুধু ঘুরে দাঁড়াবে না, দেশের সেরা মোবাইল অপারেটর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ নূর-উর-রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এছাড়া এমটব-এর সাবেক মহাসচিব টি আই এম নূরুল কবীর, এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আমির চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেগম অপরাজিতা হক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেনজীর আহমেদ, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র প্রমুখ বক্তৃতা করেন।

এর আগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে দুপুরে জিপিও থেকে একটি শোভাযাত্রা প্রেসক্লাব হয়ে আবার জিপিওতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এবং ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..