× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মধুখালী প্রতিনিধি

টিকা কোনো আতঙ্ক নয়, সচেতন হতে হবে’ টাইফয়েড কর্মসূচির উদ্বোধনে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
টিকা কোনো আতঙ্ক নয়, সচেতন হতে হবে’

ফরিদপুরের উপজেলার আড়পাড়া- কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী শাখার শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম ।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মৃধা শাহীনুজ্জামান বলেন, “এই টিকা কোনো আতঙ্ক নয়, বরং সবাইকে সচেতন হতে হবে।

কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।” এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের কৃৃতি সন্তান ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, মধুখালী ডায়াবেটিক সমিতির পরিচালক মৃধা বদিউজ্জামান বাবুল , মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আতাউর রহমান মিয়া, প্রভাষক রিপনুজ্জামান, মধুখালী থেকে স্বাস্থ্য পরিদর্শক ওদিুজ্জামান, এফ ডবিøউ এ শাহিনা বেগম , স্বাস্থ্য সহকারী মিরাজুল ইসলাম, আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ শিক্ষকবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।

উল্লেখ্য, মধুখালী উপজেলায় ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী মোট ৫৯,৮৪৭ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এর মধ্যে মাদ্রাসায় ২৪৫ জনের টাইফয়েড প্রদান করা হয়েছে। । এই কর্মসূচি ১২ অক্টোবর থেকে শুরু হয়ে টানা ১৮ দিনব্যাপী চলবে।


এ ক্যটাগরির আরো খবর..