× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

admin
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয়বারের মত এ.এফ.সি আঞ্চলিক অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ। তহুরার হ্যাট্রিকে ভারতকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলার কিশোরীরা।

দুশানবের এভিয়েটর স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ। খেলার প্রথম মিনিটেই পুরো আসর জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা তহুরার গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ৩০ মিনিটে অনুচিংয়ের গোলে ব্যবধান ২-০ করে বাংলাদেশ।

দুই গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশ, ব্যবধান ৩-০ করে খেলার ৫১ মিনিটে। এর পরপর ম্যাচের ৬৩ মিনিটে দলের পক্ষে চতুর্থ আর নিজের হ্যাট্রিক পূরণ করে বাংলাদেশকে টানা দ্বিতীয় বারের মত এ.এফ.সি আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের আনন্দে মাতান তহুরা।


এ ক্যটাগরির আরো খবর..