× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

টাঙ্গাইলে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে ইমামদের নিয়ে আলোচনা সভা

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে ইমামদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফুলি কমিউনিটি সেন্টারে জেলা ইমাম সমিতির উদ্যোগে ও টাঙ্গাইল পৌরসভার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও টাঙ্গাইল পৌর এলাকায় বসবাসরত সকল নাগরিকের তথ্য সংগ্রহের জন্য ডাটাবেজ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শামসুজ্জামান, জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হযরত আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক, কেন্দ্রীয় গোরস্থান মসজিদের খতিব মুফতি আশারাফুজ্জামান কাশেমী, জনতা ব্যাংক পরিচালনা পরিষদের সভাপতি আবু নাসের ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

সম্মেলনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, টাঙ্গাইল পৌরসভা, সাংবাদিক ও জেলা ও উপজেলার সকল ইমামবৃন্দ অংশ গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..