টাঙ্গাইলে ষাট হাজার পিচ ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক করেছে র‌্যাব

মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন ইব্রাহিমাবাদ এলাকায় একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ষাট হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।

এ ব্যাপারে র‌্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ শাহবুদ্দিন খান (বিপিএম) জানান, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ইয়াবার একটি বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে র‌্যাব ১২ক্রাইম প্রিভেনশন সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন ইব্রাহিমাবাদ এলাকায় বিভিন্ন গাড়ীতে তল্লাসী চালায়। এ সময় একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ষাট হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১৮-৬৮৬১টিকে আটক করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোনসহ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ী হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ মনোয়ারুল হাসান রাসেল (৩৬) ও একই জেলার রাজপাড়া থানার রায়পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ বাবুল হোসেন।

এ সময় তিনি আরো জানান, ধৃত মোঃ মনোয়ারুল হাসান রাসেল কুখ্যাত মাদক স¤্রাট। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন তারা উত্তরাঞ্চলের পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, নাটোর, টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলায় পাইকারী মাদক ব্যবসায়ীদের মাধ্যমে ইয়াবা সরবরাহ করে থাকেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।