× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহের ৪টি আসনে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

admin
হালনাগাদ: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪ টি আসনে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার রিটানিং অফিসারের কার্যালয়ের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে আদালত থেকে দন্ডপ্রাপ্ত, ঋণ খেলাপি, পৌরকর বাকি, সঠিক কাগজ জমা না দেওয়াসহ নানা কারণে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঝিনাইদহ জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, ঝিনাইদহ-১ আসনে ২ টি, ঝিনাইদহ-২ আসনে ৫ টি, ঝিনাইদহ-২ আসনে ২ টি ও ঝিনাইদহ-৪ আসনে ৫ টি মনোনয়নপত্র বাতিল করা হয়। ২৫ জনের মনোনয়ন বৈধ করা হয়েছে।

বাতিলগুলো হলো:ঝিনাইদহ-১ আসনে আব্দুল ওহাব (বিএনপি) ও আবু বকর (সতন্ত্র), ঝিনাইদহ-২ আসনে: মসিউর রহমান (বিএনপি), আব্দুল মজিদ (বিএনপি), আবু তালেব সেলিম (জাকের পার্টি), ইউসুফ পারভেজ (সতন্ত্র), মীর রবিউল ইসলাম (সতন্ত্র), ঝিনাইদহ ৩ আসন: ইসমাইল হোসেন (বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি), কামরুজ্জামান স্বাধীন (জাতীয় পার্টি), ঝিনাইদহ-৪ আসন: ফনি ভূষণ রায় (সিপিবি), মো: ওয়াদুদুর রহমান (বিএনএফ), কামরুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), জহুরুল ইসলাম (সতন্ত্র) ও আব্দুল মান্নান (আওয়ামী লীগ)।


এ ক্যটাগরির আরো খবর..