আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥ ১৮আগস্ট’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গড়ে তোলা হবে একটি বিসিক শিল্প নগরী। এ লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে শিল্প মন্ত্রাণলয়ের গঠিত একটি পরিদর্শন টিম বিসিকের জন্য প্রাথমিক ভাবে উপযোগী স্থান সমুহ পরিদর্শন করেছেন।
ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের আহবানে স্থান পরিদর্শনে আসেন শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ইনামুল হক, উপ-সচিব আবুল খায়ের ও বিসিক শিল্পনগরী খুলনার আঞ্চলিক পরিচালক মোঃ শাহানেওয়াজ। মন্ত্রনালয়ের সচিবগন গত বৃহস্পতিবার বিসিকের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহনের উপযুক্ত স্থান ঢাকা – খুলনা মহাসড়ক সংলগ্ন আগমু্ন্িদয়া নামক স্থানটিতে ঘুরে ঘুরে দেখেন। কালীগঞ্জ শহর থেকে ৪/৫ কিঃ মিঃ দুরে জায়গাটিতে সরেজমিনে পরিদর্শন শেষে টিমের কর্মকর্তাগন বলেন, শিল্প নগরী হিসাবে গড়ে তোলার জন্য এটি একটি অত্যান্ত সুন্দর ও উপযুক্ত স্থান।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী, প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, যুবলীগ নেতা শিবলী নোমানী, জেলা পরিষদ সদস্য মোদ্দাচ্ছের হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিসিকের জন্য স্থানটি পরিদর্শন শেষে এমপি আনোয়ারুল আজীম আনার বলেন, কালীগঞ্জকে একটি মডেল ও আধুনিক শহরে পরিনত করতে বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে। এজন্য প্রাথমিক সকল প্রস্তুতি ও কর্মকান্ড এগিয়ে চলেছে। তা বাস্তবায়ন হলে উপজেলার শহর ও গ্রামাঞ্চলের হাজার হাজার সাধারন মানুষ ও বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের ব্যাবস্থা হবে।





