× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ঝিনাইদহে ৪৫ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ৪৫ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ নিউ একাডেমী স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ মন্ডল, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, সরকারী নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সহকারী প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, হরিণাকুন্ডু কে বি একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন হরিণাকুন্ডু কে বি একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম। খেলায় ফুটবল, হ্যান্ডবল ও কাবাডী প্রতিযোগীয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফুটবলে চ্যাম্পিয়ন হয় কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক, রানার্স আপ হয় হরিণাকুন্ডু কে বি একাডেমী মাধ্যমিক বিদ্যালয়। ছাত্রী গ্রুপে ফুটবলে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলার কে কে পি বি মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় শৈলকুপার পাইলট মাধ্যমিক বিদ্যালয়।

হ্যান্ডবলে ছাত্র গ্রুপে চ্যম্পিয়ন হয় হরিণাকুন্ডুর আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় কোটচাঁদপুর আসাননগর কুল্যাগাছা মাধ্যমিক বিদ্যালয়, ছাত্রী গ্রুপে হরিণাকুন্ডুর পারদখলপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শৈলকুপার বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়।

এছাড়া কাবাডী প্রতিযোগীতায় ছাত্র গ্রুপে হরিণাকুন্ডুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শৈলকুপার কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ এবং ছাত্রী গ্রুপে ঝিনাইদহ ফজর আলী গালর্স স্কুল এন্ড কলেজ চ্যম্পিয়ন ও কোটচাঁদপুর এম কে আর পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..