× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

ঝিনাইদহ প্রতিনিধি-আরিফ মোল্লা

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী নাট্য উৎসব শুরু

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
ঝিনাইদহে ৩ দিন ব্যাপী নাট্য উৎসব শুরু

বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী নাট্য উৎসব। সোমবার সন্ধ্যায় শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কে এ উৎসব শুরু হয়।

অংকুর নাট্য একাডেমীর আয়োজনে ৩ দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। সেসময় অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উৎসব উপলক্ষে সেখানে অনুষ্ঠিত হয় পিঠা মেলার। শহরের বিভিন্ন স্থান থেকে নারী উদ্যোক্তাসহ গৃহীনিরা পিঠার প্রদর্শণ করেন। রাতে প্রদর্শণ করা হয় নাচ ও গান। শেষে মঞ্চায়িত হয় নাটক ‘হৃদয়ে বঙ্গবন্ধু’।

নাট্যজন খান শওকত’র রচনায় জসিম উদ্দিন আকন’র নির্দেশনায় ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদলের শিশুরা এই নাটক পরিবেশন করেন।

নাটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে তার অবদানের নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয়। যা উপভোগ করেন শহরের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..