× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

ঝিনাইদহে ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি ॥ ০৮জুলাই’২০১৭:  ঝিনাইদহে ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হয় এ মেলা।

জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, বন কর্মকর্তা নজরুল ইসলাম মিয়াজী। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আনিসুজ্জামান খান।

আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী ৫ টি শ্রেষ্ট স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কৃত নার্সারীগুলো হলো, তাসীম নার্সারি, শাহ নার্সারী, এম এম নার্সারী, বনায়ন নার্সারী ও এইড ফাউন্ডেশন। এছাড়া বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক গ্রীন চাষী ইদ্রিস আলী, আলতাফ হোসেন, মর্জিনা বেগম, হেলাল উদ্দিন ও ফারজানা ববি এবং হরিপদ কাপালীর পুত্রবধু সুষমা কাপালীকে সম্মানিত করা হয়।

উল্লেখ্য, “বৃক্ষ রোপন করে যে, সম্পদশালী হয় সে” এ শ্লোগানকে সামনে রেখে গত ২৩ জুলাই জেলা প্রশাসন, কৃষি সম্পসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..