ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্টে এক স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ ঝিনাইদহে সদর উপজেলার বৈডাঙ্গা স্টার-২ ইট ভাটায় বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে ইমন হোসেন (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

ইমন হোসেন বৈডাঙ্গা গ্রামের তরিকুল ইসলাম ওরফে তৈয়বুর রহমানের ছেলে এবং বৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। ঝিনাইদহ সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম, জানান, দুপুরে ওই ইট ভাটার জমানো মাটির উপরে ঘাস কাটছিল ইমন।

সেসময় বিদ্যুৎ এর তারে জড়িয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।