কালীগঞ্জ ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামীসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার মেগুরখিদ্দা গ্রামের মৃত হোসেন শেখের ছেলে আব্দুল জলিল ও উপজেলা তৈলকুপ গ্রামের মৃত নজের আলীর ছেলে আব্দুর রশিদ।
কালীগঞ্জ থানাই এ এস আই তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ এ এস আই জহিরুল ইসলাম ও এ এস আই জসীম উদ্দিন অভিযান চালিয়ে সোমবার রাতে উপজেলার মেগুরখিদ্দা গ্রামের নিজ বাড়ি থেকে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয় এবং উপজেলার তৈলকুপ গ্রাম থেকে আব্দুর রশিদ নামের এক ওয়ারেন্টের আসামীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।



