× Banner
সর্বশেষ
তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দেড়’শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে – কৃষিমন্ত্রী দেশে হাম ও উপসর্গে আরও ১ মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিমন্ত্রী মীর হেলালের ত্রাণ বিতরণ বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব নেতাদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

ঝিনাইদহে তৃণমুল পর্যায়ে কারাতে প্রতিভা প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন,

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৩ ডিসেম্বর’২০১৬
তৃণমুল পর্যায় থেকে কারাতে প্রতিভা অন্বেষণ কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহে ১০ দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় সারা দেশে কারাতে প্রতিভাবানদের প্রশিক্ষণ ক্যাম্প চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঝিনাইদহে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস।

সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কারাতে প্রশিক্ষক ও রেফারি বি এম আশরাফুল ইসলাম, সহকারী প্রশিক্ষক ও সমন্বয়কারী সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ১২ থেকে ১৬ বৎসর বয়সী ১০ জন মেয়ে ও ১০ জন ছেলে অংশ নিয়েছে। এ ১০ দিন প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ প্রদাণ করবেন কারাতে প্রশিক্ষক ও রেফারি বি এম আশরাফুল ইসলাম।

 


এ ক্যটাগরির আরো খবর..