× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে জাতীয় পতাকা অবমাননার দায়ে ভ্রাম্যমান আদালতে ৮ ব্যক্তিকে জরিমানা

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা অবমাননার দায়ে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ১৬শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে ভ্রাম্যমান আদালত।

এ সময় জাতীয় পতাকার সঠিক মাপ না থাকা, ছেড়া ও ময়লা পতাকা উত্তোলনের অভিযোগে বিজন সাহাকে ২শ, জিন্নাত আলীকে ২শ, আসাদুজ্জামানকে ২শ, মোয়াজ্জেম হোসেনকে ২শ, দিপংকরকে ২শ, সিরাজুল ইসলামকে ২শ, আকমল হোসেনকে ২শ ও ইকবাল বিশ্বাসকে ২শ সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করে ১৬শ টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করে ছেড়াকাটা ও ময়লা পতাকা উত্তোলন এবং পতাকার সঠিক মাপ ঠিক না থাকার কারনে ভ্রাম্যমান আদালত ৮ ব্যক্তিকে ১৬ শ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কালীগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..