× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

ঝিনাইদহে ঘুষ নেওয়ার সময় বিআরটিএ কর্মচারী আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥২৬সেপ্টেম্বর’২০১৭ঃ  ফাইল ও কাগজপত্র বের করে দেওয়ার জন্য সাধারণ গ্রাহকদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতে নাতে আটক হয়েছে ঝিনাইদহ বিআরটিএ অফিসের এসিস্ট্যান্ট সিল মেকানিক ফারুক হোসেন (৩৫)।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ অভিযান চালান। আদালত সুত্রে জানা যায়, ঝিনাইদহ বিআরটিএ অফিসের এসিস্ট্যান্ট সিল মেকানিক ফারুক হোসেন সাধারণ গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে অর্থ আদায় করে আসছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ছদ্মবেশে ওই অফিসে অভিযান চালায়।

সেসময় গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতে নাতে আটক করা হয় ফারুক হোসেনকে। পরে আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাফর সাদিক চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..