ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নোৗকার প্রার্থী এমপি আনোয়ারুল আজীম আনার ৩৯ হাজার ৪শ ৪ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। তার মোট প্রাপ্ত ভোট ৯৬ হাজার ৫০২ টি। এ নিয়ে তিনি ৩য় বারের মত জয়লাভ করায় হ্যাটট্রিক বিজয়ের গৌরভ লাভ করলেন।
তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ট্রাক প্রতিকের আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ১ শত ভোট। নৌকার বিজয়ে সন্ধ্যার পর থেকেই নেতা কর্মী সমর্থকেরা শহরের মোড়ে মোড়ে মিষ্টি বিতরন ও আনন্দ উল্লাসে ফেটে পড়ে।
কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই রোববার দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ঝিনাইদহ-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে বেসরকারীভাবে বিভিন্ন ভোট কেন্দ্র ও আওয়ামী লীগের দলীয়ভাবে সংগৃহিত ফলাফলে ওই বিজয়ের খবর পাওয়া গেছে। বিজয়ী নৌকার প্রার্থী আনার আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি। উল্লেখ্য, তিনি গত দুই বারের এমপি হওয়ার আগেও কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের মধ্যে সর্বেŸাচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছিলেন।