× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয়

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

ঝিনাইদহ শৈলকুপা আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষের পর অভিযান ৩২ জন গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০২২
ঝিনাইদহ শৈলকুপা আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষের পর অভিযান ৩২ জন গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর ৩২ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছুরি, রামদা, ঢাল, ভেলা ও লাঠিসোটা।

গত শনিবার উপজেলার বুড়ামারা শাহবাজপুর এলাকায় নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামলীগ নেতা মফিজ বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের মধ্যে সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উভয়পক্ষের ৩২ সমর্থককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে চেয়ারম্যান মফিজ সমর্থকদের মধ্যে রয়েছে, বদরুল, খলিল, তুহিন, রবিউল, শাহাবুদ্দিন, মামুন, বুলু, আক্তার, পিকুল, আমিরুল, আব্দুল গাফফার, আব্দুল কাদের, হজরত, আশরাফুল, মোহাম্মদ আলী, সজিব ও ইকতিয়ার। সাবেক চেয়ারম্যান ফারুক বিশ^াসের সমর্থকদের মধ্যে গ্রেফতার হয়েছেন শিকদার, রবিউল, ইসরাইল, মাজেদুল মুকুল হোসেন, আজিবর রহমান, জাহিদুল, আজাহার, ওবাইদুল্লাহ ও আবু বকর সিদ্দিক। গ্রেফতারকৃতরা সবাই শাহবাজপুর গ্রামের বাসিন্দা। এছাড়াও বিভিন্ন নিয়মিত মামলায় উপজেলার বুড়ামারা গ্রামের তুজাম, খোন্দকবাড়িয়া গ্রামের ইসমাইল, দেবতলা গ্রামের জাহিদুল ও আব্দুল লতিফকে গ্রেফতার করে পুলিশ। শৈলকুপা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের সমর্থকদের মধ্যে সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বিরোধে জড়ালে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য উভয় পক্ষের ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে পুলিশ বাদী মামলা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..