× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছায় বাস ও পিক‌আপের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
বাস ও পিক‌আপের মুখোমুখি

যশোরের বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার সামনে রুহুল কুদ্দুস ৩৮ নামে এক পিকআপ ড্রাইভারের মৃত্যু হয়েছে। নিহত রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার আলীপুর গ্রামের মৃত নেছার আলী ছেলে।
সোমবার ১৫ ই সেপ্টেম্বর ভোর ৫ টার সময় যশোর বেনাপোল মহাসড়কে মিনি পিক‌আপ যাহার রেজিঃ নং- যশোর-ন (১১-০৩৯৪) চালিয়ে ঝিকরগাছা থানার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টার প্রাইজ নামক একটি দূরপাল্লার বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব (১২-৩৬৯৩) এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়  পিকআপের ড্রাইভার ঘটনাস্থলে নিহত হয়।
এ সময় স্থানীয়রা ঝিকরগাছার ফায়ার সার্ভিসকে  খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ড্রাইভারকে গাড়ীর ভেতর থেকে উদ্ধার করেন। এবং পরবর্তীতে নাভারণ হাইওয়ে থানা পুলিশ  ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে কর্মরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে রুহুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর পালিয়ে গেছে বাসের চালক ও সহকারী। জব্দ করা হয়েছে বাসটি। এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..